আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রধান সড়কের পাশে চলাচলের রাস্তা দখল করে মালামাল রাখার অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬ ধারায় আলামিন ক্রোকারিজের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়াই মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরসাইকেল চালক জাকির হোসেনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, বাজার পরিদর্শক সুরত আলি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুল করিম চঞ্চল, আবু সাইম, জেহের আলি, মনিরুজ্জামান, সোহেল রানা, আশরাফ আলি, হাফিজুর রহমান মণ্ডল প্রমুখ।
আলমডাঙ্গা অফিস