চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক দুই অভিযানে গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোবারক ইসলাম (৩০) এবং একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাধন (১৯)।
থানা সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় সকাল সাড়ে ৬টার দিকে এসআই আসলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালপাড়া গ্রামে মোবারক ইসলামের বাড়িতে অভিযান চালান। এসময় দেড় কেজি গাঁজাসহ মোবারক ইসলামকে আটক করা হয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে এসআই রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন। অভিযানে শাখারিয়া গ্রামের ইব্রাহীম খলিলের মুদি দোকানের সামনে থেকে ৪শ’ গ্রাম গাঁজাসহ মো. সাধনকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘গ্রেপ্তারকৃত দু’জনেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।’
জীবননগর অফিস