সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দেড় কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৫ ইং
জীবননগরে দেড় কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার গোয়ালপাড়া গ্রামের ঘাটপাড়ায় এ অভিযান চালায় জীবননগর থানা পুলিশ।
জানা যায়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবার দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন থানার এসআই আসলাম আলী। এ সময় সঙ্গীয় ফোর্সসহ গোয়ালপাড়া গ্রামের মোবারক ইসলাম ওরফে মোবার (৩০) বসতবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অভিযানে মোবারকের হেফাজত থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। আটক মোবারক ইসলাম ওই গ্রামের মোজাম্মেল হক ওরফে মুজার ছেলে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী