সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাদিমপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অ্যাড. রাসেল

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়
  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৫ ইং
খাদিমপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অ্যাড. রাসেল

‘আমরা চাই একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে’ বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটা থেকে গভীর রাত পর্যন্ত আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর, যুগিরহুদা ও রংপুর গ্রামে ব্যাপক গণসংযোগ ও পথসভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
অ্যাড. রাসেল বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি বসবাসযোগ্য, নিরাপদ ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তুলতে। জনগণই আমাদের শক্তি, আমরা সেই শক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে চাই।’


গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার সেক্রেটারি কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য মো. শাহজাহান মিয়া, জেলা স্মার্ট টিমের সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন আমির মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি জিল্লুর রহমান, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শরিফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী