সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন

মেধা ও যোগ্যতায় ১৬ তরুণ-তরুণীর জয়
  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন

চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হয়েছে। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলার ১৬ জন তরুণ-তরুণী। নিয়োগ কার্যক্রমকে সম্পূর্ণ স্বচ্ছ রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে স্থানীয় ডিস চ্যানেল, পত্রিকা, মাইকিং এবং ফেসবুকের মাধ্যমে নিয়মিত প্রচারণা চালানো হয়। পাশাপাশি চাকরিপ্রত্যাশীদের প্রতারক ও দালালদের শরণাপন্ন না হওয়ার জন্য পরামর্শ দেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় জেলা পুলিশ সুপার ফলাফল ঘোষণা করেন। রাত সাড়ে নয়টায় জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, নিয়োগপ্রাপ্তদের সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ফি বাবদ খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। গত ১৩ আগস্ট সকাল ৮টা থেকে পুলিশ লাইন্সে শুরু হয় প্রাথমিক বাছাই প্রক্রিয়া। Physical Endurance Test (PET), কাগজপত্র যাচাই, শারীরিক মাপজোক ও সক্ষমতা পরীক্ষার পর লিখিত পরীক্ষায় অংশ নেন মোট ২৮৪ জন প্রার্থী। এর মধ্যে ৪৬ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৫০ জন উত্তীর্ণ হন। পরবর্তী ধাপে তারা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সবশেষে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ১৪ জন পুরুষ এবং ২ জন নারী চূড়ান্তভাবে নির্বাচিত হন।


আজ সকাল ৯টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একই দিন রাত ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। ফলাফল ঘোষণার পর নির্বাচিত তরুণ-তরুণীরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। 

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. আহসান হাবীব, মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফলাফল ঘোষণার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘নিয়মতান্ত্রিক উপায়ে নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন তারা। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হলো।’ 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী