সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী সাব রেজিস্ট্রি অফিস থেকে পকেটমার আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৫ ইং
গাংনী সাব রেজিস্ট্রি অফিস থেকে পকেটমার আটক

মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে হাতেনাতে এক পকেটমার আটক হয়েছে। মঙ্গলবার (৯ সপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খোকন নামের এক ব্যক্তির ব্যাগ থেকে টাকা চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটককৃত ব্যক্তি হারেজ আলী (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের তাহার আলীর ছেলে।

গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেদু মন্ডলের ছেলে ভুক্তভোগী খোকন জানান, জমি বিক্রির দলিল লেখার পর তিনি ১২টার দিকে সাব রেজিস্ট্রারের কক্ষে প্রবেশ করেন। এ সময় পিছন থেকে এক ব্যক্তি তার ব্যাগে থাকা টাকা চুরি করার চেষ্টা করে। তখন কিছু টাকা মাটিতে পড়ে গেলে পাশে থাকা এক ভদ্রমহিলা বিষয়টি টের পেয়ে খোকনকে জানান। তাৎক্ষণিক তাকে হাতে নাতে আটক করা হয়। 

এ বিষয়ে গাংনী থানার এসআই সারোয়ার হোসেন বলেন, ‘আটককৃতকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ 




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী