সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে জখম; আতঙ্ক

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৫ ইং
দর্শনায় জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে জখম; আতঙ্ক

চুয়াডাঙ্গার দর্শনায় একটি জুয়েলারি দোকানে ক্রেতা সেজে ঢুকে দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে দর্শনা পৌর শহরের পুরাতন বাজার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। জখম ব্যবসায়ী দর্শনা কলেজপাড়ার শ্রী সুধীর কুমার সান্তারার ছেলে শ্রী সঞ্জয় কুমার সান্তারা (৩৫)। ঘটনার পর দর্শনা পুরাতন বাজারে আতঙ্ক বিরাজ করছে।


স্থানীয়রা জানান, দোকানের ভেতর একজন মাস্ক ও ক্যাপ পরিহিত ব্যক্তি প্রথমে বিভিন্ন স্বর্ণালঙ্কারের দরদাম শুরু করে। এক পর্যায়ে অজ্ঞাত ওই ব্যক্তি তার ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে সঞ্জয়ের মাথায় কোপ দেয়। চিৎসার শুনে সবাই ছুটে গেলে দুর্বৃত্ত সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে দোকানের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয়কে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠানো হয়েছে। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী