সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গায় অল্পের জন্য প্রাণে বাঁচলো ভাই

পানিতে ডুবে মৃত্যু বোনের

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২৫ ইং
পানিতে ডুবে মৃত্যু বোনের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানিতে ডুবে দুই বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার কালিদাশপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাপসা খাতুন একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে। এসময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে তার চাচাতো ইব্রাহিম হোসেন (২)। 

জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল শিশু হাপসা খাতুন ও ইব্রাহিম হোসেন। খেলতে খেলতে তারা দুজনেই পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় শিশু ইব্রাহিমের পিতা মোবারেক পুকুরপাড় থেকে যাওযার সময় পানিও মধ্যে তাদের হাত দেখতে পেয়ে পুকুরে ঝাঁপ দেন। তিনি প্রথমে ছেলে ইব্রাহিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিছুটা দূরে ভেসে ওঠা হাপসাকে তার বাবা রবিউল উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকটে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কান্নাকাটিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শিশুটিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন অনেকেই। বাদ এশা জানাজা নামাজ শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খেলার সময় পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী