সারা দেশের মতো মেহেরপুরেও পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫। এ উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালির নেতৃত্ব দেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো. সুরুজ্জামান, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেকেন্দার আলী।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, চলতি বছরের প্রতিপাদ্য ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ অত্যন্ত সময়োপযোগী। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাক্ষরতার গুরুত্ব বহুগুণ বেড়েছে। তাই শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।
প্রতিবেদক মেহেরপুর