সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২৫ ইং
দর্শনা পৌর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দর্শনা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর বিএনপির আয়োজনে গতকাল রোববার বিকেল পাঁচটায় দর্শনা অডিটরিয়াম চত্বর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একটি বিশাল র‍্যালি বের করে। র‍্যালিটি দর্শনা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল বাজার মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে দর্শনা বিএনপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মিল্টন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু তরফদার। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মো. নাহারুল ইসলাম মাস্টার, মো. লুৎফর রহমান, মমিনুল ইসলাম, শরিফ উদ্দিন, মোমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী