সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহ ইউনিয়নে জামায়াতের গণসংযোগ ও পথসভা

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২৫ ইং
হাসাদাহ ইউনিয়নে জামায়াতের গণসংযোগ ও পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হাসাদাহ ইউনিয়ন জামায়াত অফিস থেকে শুরু হয়ে হাসাদাহ বাসস্ট্যান্ড, ঘুসিপাড়া, মাঝপাড়া, তারনিবাস, করিমপুর, শ্রীরামপুর, বৈদ্যনাথপুর ও কন্দর্পপুর গ্রামে তিনি গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে করিমপুর গ্রামে এক পথসভায় বক্তব্য দেন রুহুল আমিন। তিনি বলেন, ‘যারা আপনাদের বন্ধু হবে না তাদেরকে প্রত্যাখ্যান করুন। আমরা আপনাদের উত্তম বন্ধু হতে চাই। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এ দেশে উন্নতি আর দুর্নীতি একসাথে চলবে না। সব রকম দুর্নীতিকে জাদুঘরে পাঠানো হবে। টাকা ছাড়াই আপনার সন্তানকে চাকরির ব্যবস্থা করতে চাই। জামায়াত মানুষের হক তার দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। আমরা শাসক নই, বরং জনগণের সেবক হতে চাই।’

তিনি আরো বলেন, ‘জীবননগর হাসপাতালকে আধুনিকায়ন করে স্বাস্থ্যসেবার মান উন্নত করা হবে। বৈচিত্র্যময় কৃষি প্রধান জীবননগর এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।’


গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহম্মেদ, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা মাজলিসুল মুফাসসিরীন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, মাওলানা সাইদুল হক, আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি কামাল উদ্দীন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, হাসাদাহ ইউনিয়ন আমির আখতারুজ্জামান, কেডিকে ইউনিয়ন আমীর আব্দুর রহমান, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিল, হাসাদাহ ইউনিয়ন সেক্রেটারি লাল্টু মিয়া প্রমুখ।




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী