মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে গাঁজা সহ দুই যুবককে আটক করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার পৌর শহরের হকপাড়া থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃত দুজনের নিকট থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা দুই যুবক পৌর শহরের ইসলামপাড়ার শ্রী জগো কুমার দাসের ছেলে শ্রী সুজয় দাস (২৫) ও সাস্টারপাড়ার রজব আলীর ছেলে রিদয় মিয়া (২৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে অন্যান্য সদস্যরা হকপাড়া মনসুরের গলির সামনে অভিযান পরিচালনা করেন। এসময় সুজয় দাস ও রিদয় মিয়াকে ২০ গ্রাম গাঁজাসহ আটক হন। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দুজনকেই ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সমীকরণ প্রতিবেদক