সোমবার, ২৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাসদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় জাসদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি আনারুল ইসলাম বাবু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউল্লা সিদ্দিক। জেলা জাসদের সাধারণ সম্পাদক সামসুল আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাসদের সদর উপজেলার সভাপতি আছির উদ্দিন কলম, সাধারণ সম্পাদক ড. শরিফুল ইসলাম, জেলা সদস্য মাহাবুব হোসেন, জাসদ জীবননগর উপজেলার সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কোন ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। জাসদ সর্বদা জনগনের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। ষড়যন্ত্রকারীরা দমন থেকে বিচ্যুত হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু