সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিপিবি চুয়াডাঙ্গার জেলা সম্মেলন সম্পন্ন

সভাপতি সৈয়দ মজনুর ও সম্পাদক জাহাঙ্গীর আলম
  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
সিপিবি চুয়াডাঙ্গার জেলা সম্মেলন সম্পন্ন

আগামী ১৯-২২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ত্রয়োদশ কংগ্রেসকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা কমিটির দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহীদ আলাউল ইসলাম হলে (ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন হলে) সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন যথাক্রমে সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অ্যাড. আনোয়ার হোসেন রেজা এবং সিপিবি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান। এরপর পরিবেশিত হয় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ও কয়েকটি গণসঙ্গীত।


শোভাযাত্রা শেষে স্বাগত বক্তব্য দেন সিপিবি চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। সংহতিমূলক শুভেচ্ছা বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদক আলাউদ্দিন উমর, জাতীয় গণফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার সমন্বয়ক লিটু বিশ্বাস, দলকা-লক্ষ্মীপুর জলমহাল মৎস্যজীবী সমিতির সভাপতি ওমর আলী, প্রগতি লেখক সংঘের সভাপতি কোরবান আলী মণ্ডল, বিশিষ্ট লেখক-গবেষক জাহিদ হোসেন, মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস ও অ্যাড. বজলুর রহমান।


পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ইদ্রিস আলী, সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা এবং সিপিবি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান। বিকালে কাউন্সিল অধিবেশনে শোকপ্রস্তাব গৃহীত হয় এবং জেলা কমিটির প্রতিবেদন পেশ করা হয়।


নির্বাচনী অধিবেশনে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অ্যাড. শহীদুল ইসলাম, মো. লুৎফর রহমান, কাজল মাহমুদ, আব্দুস সাত্তার, খন্দকার নুরুল ইসলাম ইয়াসিন, মাসুদ আরিফ মানু ও ফয়সাল জোয়ার্দ্দার।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী