সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’

কমিউনিটি পুলিশিংয়ে অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
জীবননগর থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’

জীবননগরে পুলিশের সেবা সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের প্রত্যাশা বাস্তবায়নের উদ্দেশ্যে জীবননগর থানার আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ওপেন হাউজ ডে’। অনুষ্ঠানটি গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে সীমান্ত ইউনিয়নের হরিহরনগর বাজারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস। ওপেন হাউজ ডে-তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ থানা পুলিশের নিকট নানা বিষয়ে তাদের সমস্যা তুলে ধরেন।


প্রধান অতিথির বক্তব্যে মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। পুলিশের পাশাপাশি ছাত্রসমাজ ও সাধারণ জনগণের দায়িত্ব মাদক, মানবপাচার, জুয়া, আত্মহত্যা, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদক ও চোরাকারবারির সঙ্গে কোনো আপস নেই। চোরাকারবারি, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে থানা পুলিশের পাশে থাকার এটাই আমাদের প্রত্যাশা।’


এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, এসআই মিজানুর রহমান মিজান, বিট অফিসার সীমান্ত ইউনিয়ন মিজান, এসআই জাহিদ, আগত সেবা প্রত্যাশী, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী