১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগের মাধ্যমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এমপিওভুক্ত আন্দুলবাড়ীয়া কলেজে ৩ জন প্রভাষক ও ১ জন প্রদর্শক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হক। প্রধান অতিথি ছিলেন কলেজের এডহক কমিটির সভাপতি এসএম সাইদুর রহমান বাবু। স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন অধ্যক্ষ এসএম এনায়েতুল হক। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দীন আহমেদ মিল্টন, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জামিল হোসেন।
নবাগতদের মধ্যে যোগদান করেন বিজ্ঞান শাখার গণিত বিভাগের প্রভাষক কৃপেশ মন্ডল, বাণিজ্য শাখার উৎপাদন ও বিপণন বিভাগের প্রভাষক বিপাশা আজমেরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আইরিন পারভীন এবং জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক লামইয়া খাতুন। অনুষ্ঠানে কলেজের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তৃতায় নবনিযুক্ত শিক্ষকরা দায়িত্ব ও কর্তব্য পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া