সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভোক্তার অভিযান

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সদর হাসপাতাল সড়কের বিভিন্ন ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এই অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ২ ঘণ্টার তদারকিমূলক অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়ায় জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করতে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘অভিযানে দুটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও তা ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। নিয়মিত তদারকির মাধ্যমে জনগণের অধিকার সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।’ 




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী