বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌরসভার ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গা পৌরসভার ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী ইসলাম পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালনাকালে আলমডাঙ্গা হলুদপটিতে ফুটপাথ ও ড্রেনের ওপর রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয় এবং সকলকে ফুটপাথ ও ড্রেনের ওপর কোনো মালামাল না রাখার জন্য নির্দেশ প্রদান করেন তিনি। সেই সাথে যত্রতত্র মোটরসাইকেল, পাখিভ্যান ও আলমসাধু পার্কিং না করার জন্য পথচারী, ব্যাবসায়ী ও গাড়ি চালকদের পরামর্শ দেন এবং পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগর গড়ে তোলার প্রত্যাশায় সকলের সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক। পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম বলেন, এই উদ্যোগ এককালীন নয় বরং ধারাবাহিকভাবে চলতে থাকবে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার