সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় টাকা ছিনতাই ও হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
দামুড়হুদায় টাকা ছিনতাই ও হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের শ্মশান ঘাট এলাকায় পাট পাহারা দিতে গিয়ে এক কৃষকের ওপর সশস্ত্র হামলা, মারধর, টাকা ও পয়সা ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগী তারিনীপুর গ্রামের মাঝপাড়ার মৃত সাদু মন্ডলের ছেলে মো. সোনাই মন্ডল (৬০) দামুড়হুদা মডেল থানায় ৩ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি সোমবার ডুগডুগি বাজারে গরুর হাট বসে। অতীতে একাধিকবার ডুগডুগি শ্মশান ঘাট এলাকায় হাটের দিন সেখানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সোনাই মন্ডল ডুগডুগি শ্মশান ঘাট নামক স্থানে পাট শুকিয়ে সেখানে গাদা দিয়ে রাখে এবং পাট যেন চুরি না হয় যায় সে কারণে সেখানে রাতে অবস্থান করে। 


অভিযোগে আরও বলা হয়, গভীর রাতে কাদিপুর গাংপাড়ার মো. মানোয়ার ফকিরের ছেলে মো. তরিকুল ইসলাম (৩০), মো. সেকেন্দারের ছেলে মো. শাহিন আলী (২৫), মো. ইউসুফ আলীর ছেলে মো. ইয়াকুব আলীসহ (২২) অজ্ঞাতনামা ১০-১২ জন দেশীয় অস্ত্র পাশেই অবস্থান করছিল। এসময় আকাশে মেঘ দেখে আমি পাটের গাদার চারিদিকে লাইট মারলে আলো তাদের গায়ে লাগে। এসময় তারা আমার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে তারা মারধর করে নগদ ২ হাজার ৮৫০ টাকা ছিনিয়ে নেয় এবং হত্যার চেষ্টা করে। 


স্থানীয়রা বলছেন, এলাকায় এবং আশপাশে বিভিন্ন সময় চুরি ছিনতাই ও ডাকাতি হয়। কিন্তু কেউ জানে না তারা কারা। এবার তাদের মুখোশ উন্মোচিত হবে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) হিমেল রানা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী