সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কাঁঠালতলায় দিনে-দুপুরে দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
দামুড়হুদার কাঁঠালতলায় দিনে-দুপুরে দোকানে চুরি

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঁঠালতলায় চালের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার বেলা দেড়টার দিকে এই চুরির ঘটনা ঘটে। দিনে-দুপুরে চুরি হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলা জয়রামপুর কাঁঠালতলার দোকান মালিক আজহারুল ইসলাম দুপুরের খাবারের জন্য দোকান বন্ধ করে বাড়ি যান। পরে তিনি দোকানে এসে দেখেন দোকানের টিন কেটে সিটকিনি খুলে  ভেতরে প্রবেশ করে ক্যাশে থাকা প্রায় ৯ হাজার ৬০০ টাকা নিয়ে গেছে চোর। আজহারুল ইসলাম বলেন, দিনে-দুপুরে এভাবে চুরি হবে, তা ভাবতেও পারিনি।


ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় দোকানদাররা জানান, এ ধরনের ঘটনা যদি প্রকাশ্যে দিনে-দুপুরে ঘটে, তবে তাদের ব্যবসা নিয়ে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও এলাকার নিরাপত্তা জোরদারের দাবি জানান। এ বিষয়ে ডুগডুগি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, দুপুরে টিফিন খেতে এসে চালের দোকানের কাছে তিনজনকে দেখতে পায়। তাকে চালের দোকানের কাছে দেখে তারা তাড়িয়ে দেয়। ওই তিনজনের মধ্যে একজনের মুখে বড় দাঁড়ি ছিল, দেখতে কালো ও চিকন। ফের দেখলে তাদের চিনতে পারবে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) হিমেল রানা বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী