রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপিতে সড়ক দুর্ঘটনায় আহত সেই স্কুলছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
গড়াইটুপিতে সড়ক দুর্ঘটনায় আহত সেই স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কায় সেই স্কুলছাত্র আকিবুর রহমান আকিব (১৬) মারা গেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানান তার পরিবারের লোকজন। আকিব গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের শরিফুল ইসলামের বড় ছেলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।


    জানা যায়, আকিব গত রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। সে গড়াইটুপি-সরোজগঞ্জ আঞ্চলিক সড়কের খেজুরতলা গ্রামে পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এতে করে তার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রোগীর অবস্থা অবনতি হলে  চিকিৎসার উদ্দেশ্যে ঢাকাতে নেওয়া হলে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।


গতকাল সোমবার এশার নামাজের পর গ্রামের কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। আকিবের এমন মৃত্যুতে স্বজনদের পাশাপাশি আশেপাশের গ্রামবাসীদের মধ্যে ব্যাপক শোকের মাতম বয়ে যাচ্ছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত