সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
দামুড়হুদায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

দামুড়হুদা উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে মাষকলাই চাষ বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ করা হয়।


এবার উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনা মূল্যে ৫ কেজি করে মাষকলাই (বারি -৩ জাত) বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, কৃষি অফিসার শারমিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী