দর্শনায় পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে দীর্ঘদিন পড়ে থাকা দর্শনার ঈশ্বরচন্দ্রপুর সড়কের বাইপাস আজমপুর সড়ক পর্যন্ত এ পাকা রাস্তার কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌরসভার প্রশাসক এ এইচ এম তাসফিকুর রহমান। এসময় তিনি বলেন, ‘দর্শনা পৌরসভার রাস্তাঘাটে কোনো জলাবদ্ধতা থাকবে না। রাস্তা-ঘাটসহ যেকোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি সাথে সাথে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।’
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আজিজুর রহমান, অনিক ইসলাম, দর্শনা পৌরসভার প্রকৌশলী সাজেদুল আলম, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারন অর রশিদ প্রমুখ।
দর্শনা অফিস