রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিএনপি নেতা রেজাউলকে ইয়াবাসহ আটক

বিজিবির তদন্ত শেষে ৪ ঘণ্টা পর মুক্তি
  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
দর্শনায় বিএনপি নেতা রেজাউলকে ইয়াবাসহ আটক

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দর্শনা পৌর বিএনপির সমন্বয়কে আটকের ৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা ক্যাম্পের বিজিবির সদস্যরা দর্শনা পুরাতন বাজারের টুকু মিয়ার স’ মিলের সামনের দর্শনা-মুজিবনগর সড়েকর ওপর থেকে তাকে আটক করে। স্থানীয় গণ্যমান্য লোকজন তার এ আটকের ঘটনাটি ষড়যন্ত্রমূলক জানিয়ে তাকে ছেড়ে দিতে বিজিবির কাছে আবেদন করলে বিজিবি ব্যাপক তদন্ত শেষে তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।


এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ‘দর্শনার স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি ষড়যন্ত্রমূলক বলছেন, কেউবা তাঁকে ফাঁসাতে এমনটি করেছে বলে জানান। এরপরও আমরা ব্যাপক তদন্ত শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’


দশর্না থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে বিজিবি একটি লেখা নিয়ে এসে তদন্তের স্বার্থে আবার বিজিবি ক্যাম্পে চলে যায়। এছাড়া আর কিছুই জানি না।’ রামনগর গ্রামের লোকজন জানান, রেজাউল ইসলামের বিরুদ্ধ ইতোপুর্বে এ ধরনের কোনো অভিযোগ তারা পাননি। তিনি ভালো ছেলে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত