বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কানাইডাঙ্গা হাইস্কুলের অফিস সহায়কের অবসর সংবর্ধনা

সুসজ্জিত ঘোড়ার গাড়িতে স্মরণীয় বিদায় যাত্রা
  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
কানাইডাঙ্গা হাইস্কুলের অফিস সহায়কের অবসর সংবর্ধনা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর সায়েদুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামিমুর রহমান সবুজ। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু হানিফ।


এছাড়া বক্তব্য দেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনার পর অবসরপ্রাপ্ত সায়েদুর রহমানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফ।
সবশেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় থেকে বিদায় নেন সায়েদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার