সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে রেমিট্যান্স বৃদ্ধিতে উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
জীবননগরে রেমিট্যান্স বৃদ্ধিতে উঠান বৈঠক

জীবননগরে অগ্রণী ব্যাংক পিএলসি জীবননগর শাখার আয়োজনে বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈধ পথে রেমিট্যান্স আনি, দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ করি এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা মাদ্রাসা পাড়ায় গ্রামের নারীদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও চুয়াডাঙ্গা অঞ্চল প্রধান নুরুন্নাহার পরী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মাসুদ গোলাম, প্রিন্সিপাল অফিসার মোবারক আলী, প্রিন্সিপাল অফিসার আল আমিন, সিনিয়র অফিসার শরিফুল ইসলাম, নুর আলম, নাজমুল ইসলাম, জীবননগর শাখার অফিসার (ক্যাশ) ইয়াসির আরাফাত প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী