সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কেন্দ্রভিত্তিক প্রধান পোলিং এজেন্ট কর্মশালা

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৫ ইং
আলমডাঙ্গায় কেন্দ্রভিত্তিক প্রধান পোলিং এজেন্ট কর্মশালা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘কোনো হুমকি-ধমকি কিংবা ভয়-ভীতি দেখিয়ে জামায়াতের গণজোয়ার থামানো যাবে না।’ গতকাল শুক্রবার সকালে আলমডাঙ্গার হাজী মোড়ের লায়লা কনভেনশন হলে উপজেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রভিত্তিক প্রধান পোলিং এজেন্টদের কর্মশালায় তিনি এ কথা বলেন।


অ্যাডভোকেট রাসেল আরও বলেন, ‘আমাদের অনেক ভাই গুম, ক্রসফায়ার ও ফাঁসির মাধ্যমে জীবন দিয়েছেন। তবুও আমরা পিছপা হইনি। আমাদের লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি।’ পোলিং এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রত্যেক কেন্দ্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকতে হবে।’


জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও আইবিডব্লিউএফ সভাপতি আব্দুল কাদের, আইন-আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমির মাহের আলী, নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, থানা সেক্রেটারি মামুন রেজা, যুব সেক্রেটারি তরিকুল ইসলাম এবং তারবিয়্যাত সেক্রেটারি বিলাল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী সদস্যসচিব কাইয়ুম উদ্দিন হিরক।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী