আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে কবির প্রতিকৃতিতে সকলের পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও পরে দোয়া এবং পুরস্কার বিতরণ করা হয়। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি ওমর আলী। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান। আরও বক্তব্য দেন কবি সিদ্দিকুর রহমান, কবি কহন কুদ্দুস, কবি মহসিন আলী। কবি হামিদুল ইসলামের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন কবি আসিফ জাহান, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, কবি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আলমডাঙ্গা অফিস