দর্শনার মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মশিউর রহমান। এসময় তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি সে জাতি তত উন্নত। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি পৃথিবী পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাফিজুল ইসলাম, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী বিশ্বাস, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য খন্দকার শওকত আলী, সমন্বয় কমিটির সদস্য মাহবুব উল ইসলাম খোকন, নাসির উদ্দীন খেদু, রেজাউল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোরসেদুর রহমান লিংকন, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকরামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক (ইংরেজি) মো. আবুল কাশেম মিল্টন।
দর্শনা অফিস