সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগে অ্যাড. রাসেল

জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যা দূর হবে
  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২৫ ইং
মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগে অ্যাড. রাসেল

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘বাংলাদেশের তরুণরা অতীতে দুর্নীতি দমনের জন্য জীবন দিয়েছে। আমরা চাই না আর কোনো তরুণের জীবন নষ্ট হোক। ইনশাল্লাহ, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব সমস্যা দূর করা হবে। এ দেশে আর কেউ দুর্নীতি বা ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ পাবে না।’


গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ইউনিয়ন কার্যালয় থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তিনি পথসভায় অংশ নেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।


তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা আমির মাওলানা বেলাল হোসাইন, পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান, সাজিবুল ইসলাম, মোমিনপুর ইউনিয়ন আমির বজলুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলাম, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ। গণসংযোগ শেষে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন জামায়াতের প্রার্থী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী