দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, নজরুল স্মৃতি সংসদের সভাপতি শামসুল ইসলাম, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি নজির আহমেদ, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কবি নজরুলের আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল এবং ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।
পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্মের ওপর আলোকপাত করে তার অসাম্প্রদায়িক চেতনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। দোয়া মাহফিলে কবির আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রশিদ।
প্রতিবেদক কুড়ুলগাছি