সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার হাউলীতে ভিডাব্লিউবির চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২৫ ইং
দামুড়হুদার হাউলীতে ভিডাব্লিউবির চাল বিতরণ

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে বিনামূল্যে ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইউনিয়ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণের উদ্বোধন করা হয়।


জানা গেছে, হাউলী ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ চক্রের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৩৭৪ জন উপকারভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী। 


এছাড়া উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য আব্দুল হান্নান, শহিদুল ইসলাম আব্দুল মান্নান হান্নান, জাহাঙ্গীর আলম টিক্কা, সহিদুল ইসলাম, আব্দুল হান্নান পটু, রিকাত আলী প্রমুখ।


জানা গেছে, প্রথম দিনে ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের ২০৯ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। আগামী বৃহস্পতিবার ৬ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ১৬৫ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী