বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

দামুড়হুদায় দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২৫ ইং
দামুড়হুদায় দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুটি ওষুধের দোকানে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জুড়ানপুর ও চিৎলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। তাকে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।


জানা গেছে, জুড়ানপুর এলাকায় পরিচালিত অভিযানে মেসার্স মহিদুল মেডিকেল হলে মূল্যতালিকা ছাড়াই ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. নওশাদ ইসলামকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, চিৎলা ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ টেস্টিং কীট সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. আবু বকর সিদ্দীককে একই আইনের ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মূল্যতালিকা হালনাগাদ, নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিতকরণ এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন ওষুধ বা পণ্য বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।  ভোক্তার অধিকার নিশ্চিত করতে সকল ব্যবসায়ীকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার