দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগ বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে লোকনাথপুর বাসস্ট্যান্ডে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি রোকুনুজ্জামান বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক নাফিজ আক্তার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিস খুনি হাসিনার পতন হওয়ার পর বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনপ্রিয়তা শীর্ষস্থানে অবস্থান করছে। তাই গণতান্ত্রিক ধারা ফিরে আসতে হলে নির্বাচন অবশ্যই দরকার। কিন্তু কিছু দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। যাতে নির্বাচনকে বানচাল করা যায়। অবশ্যই তাদের ষড়যন্ত্র ও ব্যর্থ হবে। তাই কিছুদল আছে মসজিদে মিটিং করেন।
তারা আরও বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা মুসলমান, মসজিদ সবার জন্য, মসজিদে কোনো মিটিং করা যাবে না। মসজিদের বাইরে নিজ দলীয় কার্যালয়ে মিটিং করুন, আমাদের কোনো আপত্তি নাই।’ সভা পরিচালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
প্রতিবেদক দামুড়হুদা