দর্শনার মোহাম্মদপুর চাতাল মোড় থেকে মোশারফ হোসাইনের ছেলে ফুয়াদ হোসাইন (১৩) নিখোঁজ হয়েছে। গত ১৭ আগস্ট বিকেল ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে সে নিখোঁজ হয়। হারিয়ে যাওয়ার পর থেকে ফুয়াদ হোসাইনের বাবা মোশারফ হোসাইন দর্শনা পৌর এলাকায় মাইকিং ও সকল আত্মীয়ের বাড়ি বাড়ি খোঁজ নিয়েছেন, তবে ছেলের সন্ধান পাননি। এ ঘটনার পর থেকে দর্শনা ও মোহাম্মদপুর এলাকায় শিশুদের নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাবাসীরা তাদের ছোট ছেলে মেয়েদের চোখে চোখে রাখছেন বলে জানা গেছে।
দর্শনা অফিস