সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৯ বোতল ফেনসিডিলসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২৫ ইং
জীবননগরে ৯ বোতল ফেনসিডিলসহ তিনজন আটক

জীবননগরে ৯ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জীবননগর পৌর শহরে থানা মোড় থেকে ৯ বোতল ফেনসিডিল, পালসার মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মাহাবুল হোসেন (৩৬), আইয়ুব আলীর ছেলে  মইরদ্দি (৩৭) ও  রিকাত আলীর ছেলে ইসরাফিল (৫২)।


পুলিশ জানিয়েছে, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেনের নেতৃত্বে এসআই রাসেল ও এএসআই জসিম সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর শহরের থানা মোড়ে মাদক বিরোধী অভিযান চালান। এ অভিযানে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ বোতল ফেনসিডিল, একটি পালসার মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী