চুয়াডাঙ্গায় তা’লিমে ইসলাম ওয়াজ মাহফিল ও হালকায়ে য্কির অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ মাহফিল আসর নামাজ পর শুরু হয়। জেলা সদরের পীরগঞ্জ ঠাকুরপুর মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিল চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। চুয়াডাঙ্গা সিদ্দিকীয়া মুজাহিদ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী, দার্শনিক ও গবেষক পীরে কামিল ও মুকাম্মিল শায়খুল হাদিস, মানিকগঞ্জ দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ডক্টর মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী। মাহফিলে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন প্রান্তে মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদানগন উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদক