বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গার জাহাপুরে জমি নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ

একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২৫ ইং
একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে হারেচ আলী (৫৫), তার স্ত্রী সাবিহা খাতুন (৫০), তাদের দুই মেয়ে কাকলী খাতুন (৩৫) ও শ্যামলি খাতুন (২৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভেদামারী ও জাহাপুর গ্রামের কয়েকজন প্রভাবশালী হারেচ আলীদের জমি দখল করে রেখেছিলো। এ নিয়ে আদালতে মামলা হলে রায় আসে ভুক্তভোগী পরিবারের পক্ষে। আগামী শুক্রবার কোর্টের মাধ্যমে জমি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায় হারেচ আলীর ওপর। এসময় তার স্ত্রী ও দুই মেয়ে বাধা দিলে তাদের ওপরেও দা, হাসুয়া, শাবল ও বাঁশ দিয়ে হামলা চালানো হয়।


হামলায় জড়িতরা হলেন- ভেদামারী মোল্লাপাড়ার হবিবার মোল্লার ছেলে তালেপ আলী, খালেক আলী, মালেক আলী, খাবির মোল্লার ছেলে নওশাদ ও রাসূল, জাহাপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মোশারফ, একই গ্রামের দেলু, হান্নানসহ আরও ২০-২৫ জন। পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, আহত সাবিহা খাতুন ও দুই মেয়ের অবস্থা আশঙ্কাজনক নয়। তবে হারেচ আলী মারাত্মকভাবে জখম হয়েছেন। তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হবে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে ঘোলদাঁড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত