দামুড়হুদার তারাণিপুর এক কাপড় ব্যবসায়ী অনলাইনে জুয়া খেলে টাকা হারিয়ে দিশে মিশে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে সবার অজান্তে তিনি বিষ পান করেন। পরের স্থানীয় জনগণ ও তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা অবনতি হলে রাজশাহী রেফাড করেন।
এলাকাবাসী সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার তারাণিপুর গ্রামের মৃত মোসলেম শাহর ছেলে স্বপন শাহ অনলাইনে জুয়া খেলে অনেক টাকা হেরে দিশেহারা হয়ে পড়েন। পরে সে দিশে মিশে না পেয়ে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে স্থানীর এলাকাবাসী ও তার পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করেছে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করেন।
হাউলি ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলি বলেন, এলাকায় শুনলাম অনলাইনে জুয়া খেলা হচ্ছে। এই খেলা করে অনেকেই ধ্বংস হয়ে যাচ্ছে। অনলাইনে জুয়া খেলছে প্রতিষ্ঠিত বংশীয় ছেলেরা। এতে ধ্বংস হচ্ছে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও যুবসমাজ। আমরা চাই এই অনলাইন জুয়া বন্ধ হোক। অনলাইন জুয়া বন্ধ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রতিবেদক দামুড়হুদা