জীবননগরে সামাজিক মূল্যোবোধ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস। গতকাল রোববার সকালে জীবননগর থানা-পুলিশের আয়োজনে জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে এ সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ বিষয় বিশেষ করে মাদক, সন্ত্রাস, ডিজিটাল প্রতারণা, আত্মহত্যারোধ, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইনে গেমে আসক্তি, সাইবার বুলিং, ইভটিজিং মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক বক্তব্যের পাশাপাশি ছাত্রীদের পড়াশোনার প্রতি খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর সরকারি থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক ফরমান আলী, কম্পিউটার শিক্ষক নুরুজ্জামান খানসহ প্রমুখ।
জীবননগর অফিস