বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিভিন্ন স্থানে টিউবওয়েল বিতরণ ও গণসংযোগ করলেন রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০২৫ ইং
জীবননগরে বিভিন্ন স্থানে টিউবওয়েল বিতরণ ও গণসংযোগ করলেন রুহুল আমিন

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামের গোরস্থান, মসজিদ ও বিভিন্ন স্থানে টিউবওয়েল বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। গতকাল রোববার বিকেলে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে এ টিউবওয়েল বিতরণ ও গণসংযোগ করেন।


টিউবওয়েল বিতরণকালে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা বিজয় হই, তাহলে সমাজের বুকে সকল ধরনের সরকারি সুযোগ-সুবিধা ইনসাফ মতো বিতরণ করব। যার যেটা প্রাপ্য, সেই অনুযায়ী সকলেই সমবণ্টন করা হবে।’ এসময় তিনি খয়েরহুদা, কাশিপুর, দেহাটি, আন্দুলবাড়ীয়াসহ বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক খলিলুর রহমান, মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা হাফিজুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মহসিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজিদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকর, বিল্লাল হোসাইন, ফিরোজ আহমেদ, হাজী আব্দুর রহমান মাস্টার, কে ডি কে ইউনিয়নের আমেজ আব্দুর রহমান।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত