সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০২৫ ইং
উথলীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জীবননগর উপজেলার উথলী গ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী উথলী সূর্য তোরণ ক্লাব। গতকাল রোববার বেলা ১১টার দিকে উথলী বাজারে সূর্য তোরণ ক্লাবের নিজস্ব ভবনে সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ।


ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য এহসানুল হক নেণ্টু, আকরাম হোসেন সণ্টু, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী রবিউল হোসেন, ক্লাবের সহসভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকন, জিনারুল হক জাণ্টু, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী বাজার কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু, ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের মুক্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাম্মদ সগীর, নির্বাহী সদস্য আনিছুর রহমান চান্দু প্রমুখ।


এছাড়া উপস্থিত ছিলেন জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমিত খান। উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন এবং উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন এবং সেই সব ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী