রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দীর্ঘদিনের আন্দোলনের পর দর্শনা-জীবননগরবাসীর মুখে হাসি

দর্শনা হল্ট স্টেশনে রাতে থামবে সুন্দরবন এক্সপ্রেস
  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০২৫ ইং
দীর্ঘদিনের আন্দোলনের পর দর্শনা-জীবননগরবাসীর মুখে হাসি

দীর্ঘদিন ধরে খুলনা থেকে ঢাকার পথে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের রাত্রিকালীন যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করে আসছিল দর্শনা ও জীবনননগরবাসী। অবশেষে তাদের সেই আন্দোলনের এক ধাপ সফল হয়েছে। দর্শনা হল্ট স্টেশনে খুলনা-ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস আপ (২৭৫) ট্রেনের যাত্রাবিরতি অনুমোদন দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রোববার রেলওয়ের সিনিয়র সচিব দিপন দেবনাথের সই করা এক চিঠিতে দর্শনা হল্ট রেল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস আপের দুই মিনিটের যাত্রাবিরতি অনুমোদন দেওয়া হয়।


চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট স্টেশনে খুলনা-ঢাকাগামী ৭২৫ নম্বর আপ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ০২ (দুই) মিনিট যাত্রাবিরতি প্রদানের বিষয়ে মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক মতামত প্রদান করা হয়েছে। এমতাবস্থায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে ৭২৫ নম্বর আপ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


জানা গেছে, সর্বশেষ গত ২৫ জুন খুলনা থেকে ঢাকার পথে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের রাত্রিকালীন যাত্রাবিরতির দাবিতে দর্শনা হল্ট স্টেশনে দুই ঘণ্টা ট্রেন থামিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ‘দর্শনাবাসীর’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগেও কয়েক দফা একই দাবিতে আন্দোলন হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত