ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলায় বিভিন্ন পেশায় কর্মরতদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে পেশাজীবী বিভাগের উদ্যোগে উপজেলা জামায়াতের অফিসে সমাবেশে উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আল আমিন সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, হাসাদাহ ইউনিয়ন আমির মুহাম্মাদ আখতারুজ্জামান, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আহাম্মদ আলী, বাঁকা ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, জামায়াত নেতা আবুল বাশার ও যুবনেতা মোস্তফিজুর রহমান মিলন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলাম।
জীবননগর অফিস