কেরুর অবসরপ্রাপ্ত সিআইসি ও শ্রমিক-কর্মচারী কল্যাণ সংস্থার দপ্তর সম্পাদক মরহুম আহমদ হোসেনর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে কেরুর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার উদ্যোগে সূর্যসেনা শ্রমজীবী সংগঠন প্রাঙ্গণে এ দোয়া অনুষ্ঠিত হয়।
কেরুর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার সভাপতি ও কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে, দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক ও কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার জুলু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা ও নেছার উদ্দিন।