বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন

প্রতীক পেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা
  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২৫ ইং
বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন

২০০৫ সালে স্থাপিত হওয়ার পর থেকে প্রথম বারের মত ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচন হতে যাচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজলোর বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে। আগামী ২৮ আগস্ট নির্বাচনের দিন ধার্য করেছে কলেজ কর্তৃপক্ষ। সরকারি সকল নীতিমালার মধ্যদিয়ে অভিভাবক সদস্য পদে দুটি প্যানেল ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছে। 


ইতিমধ্যে দুটি প্যানেলের প্রার্থীরা নিজেদের পছন্দের প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক পেয়ে তারা ভোটারদের কাছে ছুটছেন। 


এর মধ্যে বিএনপি সমর্থক কামরুজ্জামান-জাহান আলী-খালিদ প্যানেলে ছাতা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বে জাহান আলী, বাইসাইকেল মার্কায় কামরুজ্জামান (মিটন) ও মাছ মার্কায় খালিদ হোসেন ও জামায়াত সমর্থক শাহাবুল- ইকরামুল-ফারুক পরিষদ প্যানেলে হরিণ মার্কায় শাহাবুল, আম মার্কায় ইকরামুল ও গোলাপ ফুল মার্কায় ফারুক হোসেন নির্বাচনে অংশগ্রহণ করবে।


এ বিষয়ে বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, কলেজের গভর্নিং বডি গঠনের লক্ষ্যে তিনজন অভিভাবক সদস্য পদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী অভিভাবক পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। গত ১২ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ১৯ আগস্ট ৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে রয়েছেন কলেজের সহকারী অধ্যক্ষ মাহবুবুর রশীদ, প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য আসকার আলী, কলেজের অধ্যক্ষ ও রিটার্নিং কর্মকর্তা আব্দস সাত্তার।



কমেন্ট বক্স
notebook

আইজিপির স্বীকৃতি পেলেন আলমডাঙ্গার টগর