বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গণঅধিকার পরিষদের আঞ্চলিক অফিস উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২৫ ইং
আলমডাঙ্গায় গণঅধিকার পরিষদের আঞ্চলিক অফিস উদ্বোধন

আলমডাঙ্গায় গণঅধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আঞ্চলিক অফিস উদ্বোধন ও অর্ধশতাধিক নতুন সদস্যের যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা বাজারে অফিস উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্স বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 


এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-আইন সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. হাবিবুর রহমান, গণঅধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক হানিফ পালোয়ান, সদস্যসচিব ইবনুর রশীদ মাশুক, চুয়াডাঙ্গা জেলার যুগ্ম আহ্বায়ক মজিবুল মেম্বার, গোলাম সারোয়ার, যুগ্ম সদস্যসচিব রয়েল জোয়ার্দার, যুব অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরন, কালিদাস ইউনিয়নের চেয়ারম্যান আশাদুল হক মিকা।


অনুষ্ঠানে ভিপি নুরুল হক নুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, গণঅধিকার পরিষদ ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং আগামী জাতির নির্বাচনে ৩০০ টি আসনে প্রার্থী দিবে। এলাকার সন্তান ও রাজপথের দীর্ঘদিনের ছাত্র নেতা এবং আমাদের দলেরসহ আইন সম্পাদক হাবিব ভাই কাজ করেছে।  এলাকার সন্তান হিসেবে তার পাশে থাকবেন। 



কমেন্ট বক্স
notebook

আইজিপির স্বীকৃতি পেলেন আলমডাঙ্গার টগর