সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার পীরপুরকুল্লায় বৃদ্ধকে কু পি য়ে জ*খমের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৫ ইং
দামুড়হুদার পীরপুরকুল্লায় বৃদ্ধকে কু পি য়ে জ*খমের অভিযোগ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে ফজলুল হক (৬০) নামে এক বৃদ্ধকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলুল হক স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে শাকিল ফকির হঠাৎ হাঁসুয়া দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত শাকিল ফকির পালিয়ে যান। খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উত্তেজিত জনতাকে শান্ত করেন। এসআই আকরাম হোসেন জানান, হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র হাঁসুয়াটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী