রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের আমির রুহুল আমিন

জামায়াত একটি বৈষম্যহীন সমাজ উপহার দিতে চায়
  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৫ ইং
দর্শনায় দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের আমির রুহুল আমিন

দর্শনায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় দর্শনা পৌর কমিউনিটি কাম অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা মহিউদ্দিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন।


তার বক্তব্যে তিনি বলেন, জামায়াত বাংলাদেশকে একটি বৈষম্যহীন সমাজ উপহার দিতে চায়। দেশের মানুষ চাঁদাবাজি, মাদক ও ঘুষমুক্ত সমাজে বাস করতে চায়। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ, বেকারদের কর্মসংস্থান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পড়াশোনার পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জামায়াতের লক্ষ্য। তিনি দাবি করেন, বিগত সরকার দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে, যা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার উল্লেখ করে তিনি ক্ষমতায় গেলে এ খাতে বৈপ্লবিক পরিবর্তনের আশ্বাস দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদেরেরে সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দর্শনা সাংগঠনিক থানার আমির মাওলানা রেজাউল করিম, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ বেলাল হোসাইন, সাখাওয়াত হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, দর্শনা সাংগঠনিক থানার সেক্রেটারি মাহবুবুর রহমান, দামুড়হুদা উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপু এবং পৌর সেক্রেটারি দবির উদ্দিনসহ দলীয় নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত