রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এসএসসি-২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়তে বিএনপির অনুপ্রেরণা
  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় এসএসসি-২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা

চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এসএসসি-২০২৫ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় হাজরাহাটি হাজি মোড়ে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন জোয়ার্দার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।


প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এসএসসি-২০২৫ পরীক্ষায় ভালো ফল অর্জন করা শিক্ষার্থীরা দেশের ভবিষ্যতের সম্ভাবনাময় নেতৃত্ব। আমরা সবাই চাই আমাদের তরুণ প্রজন্ম শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন ও সাফল্যের পথে এগিয়ে যাক। শিক্ষার্থীদের সফলতা শুধুমাত্র পরিবার বা স্কুলের গর্ব নয়, বরং পুরো সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। আমি তাদের প্রতি আহ্বান জানাই, তারা অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে আগামীর প্রতিটি লক্ষ্য পূরণে সচেষ্ট থাকুক। আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যারা শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা ও আলোচনা সভার মাধ্যমে উৎসাহিত করছেন। আমি আশা করি, এই ধরণের আয়োজন তরুণ প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত,মিনহাজ উদ্দিন, মখছেদুল আলম মিল্টন, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াছিন হাসান কাকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব ও জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।


এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজম শাহ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাদশাসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত